28 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: আরও ৩০৯ মৃত্যু,শনাক্ত ৮০ হাজার ছাড়াল

করোনা আপডেট: আরও ৩০৯ মৃত্যু,শনাক্ত ৮০ হাজার ছাড়াল


বিএনএ বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে আরও ৩০৯ জন মারা গেছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭১৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপান ও তাইওয়ানে। রোববার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৯০ হাজার ৫৪৯ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৬৭ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৫০১ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ১৩০ জনের মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ১২৪ জনের। তাইওয়ানে মৃত্যু হয়েছে ৫৫ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪ জনে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ হাজার ৬০৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। আর একই সময়ে দেশটিতে মারা গেছেন ১৪ জনে। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছেন ৩৬ জন, চিলিতে ১৪, দক্ষিণ কোরিয়ায় ১২ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা