32 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - অক্টোবর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বেনজেমাবিহীন রিয়ালের কষ্টার্জিত জয়

বেনজেমাবিহীন রিয়ালের কষ্টার্জিত জয়

বেনজেমা

স্পোর্টস ডেস্ক: ওসাসুনার বিপক্ষে করিম বেনজেমা থাকায় পুরো ম্যাচেই ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়াস একের পর এক সুযোগ নষ্ট করছিলেন। এতে বাড়ছিল গোলের জন্য লা লিগা চ্যাম্পিয়নদের অপেক্ষা। শেষদিকে ভালবার্দে ও অ্যাসেনসিওর গোলে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। এতে ২-০ গোলের কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমায় লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের দশম মিনিটেই গোলের সুযোগ পায় রিয়াল। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সুযোগ নষ্ট হয় ওসাসুনারও। ১৫ মিনিটে আন্তে বুদেমির ঠিকমতো হেড করতে গোল বঞ্চিত হয় তারা। ৪৩ মিনিটে আবারও সুযোগ পান বুদেমির, পারেননি লক্ষ্যভেদ করতে। উত্তাপহীন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরো মরিয়া হয়ে উঠে রিয়াল। ম্যাচের ৫২ মিনিটে ভিনির গোল অফসাইডে বাতিল হয়। ৫৫ মিনিটেও সহজ সুযোগ হাতছাড়া করে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। ৭৪ মিনিটে ভিনির প্রচেষ্টা নস্যাৎ করে দেয় স্বাগতিকদের গোলকিপার।

অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ফুরায় গোলের জন্য রিয়ালের অপেক্ষা। লুকা মদ্রিচের পাসে ভিনির কাট ব্যাকে দুর্দান্ত এক ভলিতে জালের নিশানা খুঁজে পান ভালবার্দে । আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাসেনসিওর গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জার্মানির ৩ বিজ্ঞানী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ হামলা-ভাঙচুরের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের জামিন কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর ঢামেকে বাথরুম থেকে তরুণীর মরদেহ উদ্ধার