23 C
আবহাওয়া
১১:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গ্রীসে ফেরি দুর্ঘটনায় নিখোঁজ  ১২

গ্রীসে ফেরি দুর্ঘটনায় নিখোঁজ  ১২


বিএনএ, বিশ্বডেস্ক : গ্রীসের লোনিয়ান সী-তে  ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন লাগায় ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন। আটকা পড়েছে দুই জন। এই দুর্ঘটনার  পর ইমার্জেন্সি ক্রূরা যত দ্রুত সম্ভব আগুন নিভিয়ে ফেলতে এবং অন্ধকার নেমে আসার আগেই জীবিতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। খবর এএফপি’র।

গ্রীক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন। গ্রীস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেয়া হয়েছে।

গ্রীস ও আলবেনিয়ার মধ্যবর্তী ইরিকৌসা দ্বীপ উপকূলে এ আগুন প্রথম ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকাল পর্যন্ত এ আগুন জ্বলছিল।

কর্মকর্তারা জানান, জাহাজটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।

সরকারি টেলিভিশন ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হালকা আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

গ্রীক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজদের নয়জন বুলগেরিয়া থেকে এসেছেন।

ফেরির মালিক গ্রিমান্ডি লাইনস জানায়, জাহাজটিতে করে  ২৩৯ যাত্রী ও ৫১ জন ক্রূ এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা