32 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণীর মৃত্যু

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণীর মৃত্যু


বিএনএ ডেস্ক :মিয়ানামারে সামরিক অভ্যূত্থান বিরোধী বিক্ষোভে গুলিবিদ্ধ তরুণী মারা গেছেন। শুক্রবার ওই তরুণীর ভাই বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার পুলিশ জলকামান, রাবার বুলেট ও গুলি করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার সময় গুরুতর আহত হন ২০ বছরের মিয়া থোয়ে থোয়ে খাইন। তার দেহে তাজা গুলিবিদ্ধ হয়েছিল বলে অধিকার সংগঠনগুলো জানিয়েছে। ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ চলছে।

ওই তরুণীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজধানী নেপিদুর হাসপাতালে স্থানীয় সময় বেলা ১১টায় তার মৃত্যু নিশ্চিত করা হয়। আগামী রোববার তার অন্তেষ্ট্যিক্রিয়া অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা এএফপিকে এক চিকিৎসক বলেছেন, ‘আমরা বিচার চাইব এবং সামনে এগিয়ে যাব।’ ওই তরুণীকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়ার পর চিকিৎসাকর্মীরা ব্যাপক চাপের মুখে ছিলেন বলেও জানান তিনি।

নিহত তরুণীর ভাই রয়টার্সকে বলেছেন, ‘আমার খুব কষ্ট হচ্ছে এবং বলার কিছু নাই।’

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত