32 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » কোকেনসহ গ্রেফতার বিজেপি-র যুব মোর্চা নেত্রী

কোকেনসহ গ্রেফতার বিজেপি-র যুব মোর্চা নেত্রী

কোকেনসহ গ্রেফতার বিজেপি-র যুব মোর্চা নেত্রী

বিএনএ, বিশ্বডেস্ক : বিজেপি-র যুব মোর্চার রাজ্য সম্পাদক ও হুগলি জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে কোকেন-সহ গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পামেলাকে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার মাদক-সহ গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রবীর দে-কে। তাঁরা দু’জনেই একটা গাড়ি করে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে পামেলা নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। গাড়িতে প্রবীর ছাড়াও ছিলেন পামেলার নিরাপত্তারক্ষীরা। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন। পুলিশের দাবি, ওই মাদকের বাজারদর প্রায় কয়েক লক্ষ টাকা।

বিজেপি-র সঙ্গে পামেলার যোগাযোগ যদিও খুব পুরনো নয়। সম্প্রতি তিনি বিজেপি-র যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। পুলিশ আপাতত তদন্ত করে দেখছে, এই বিষয়ে অন্য কারও যোগাযোগ রয়েছে কি না। কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘‘আমি এখনও স্পষ্ট ভাবে এই বিষয়ে কিছু জানি না। না জেনে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে ওঁদের ব্যাগে মাদক ছিল, নাকি তা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটিও ভাববার বিষয়।’’ বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘যদি ফাঁসানো না হয়ে থাকে, তাহলে মাদক সরবরাহের অভিযোগে যা শাস্তি হওয়া উচিত, আইন তাই দেবে।’(আনন্দবাজার)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত