27 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ১১ হাজার ছাড়াল

বিএনএ,ঢাকা:মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছেন । এদের মধ্যে ১২ জন পুরুষ ও  তিনজন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহী ও রংপুরে একজন করে রয়েছেন।  বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে নয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। আর এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৩৭ জনে।তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ৩০৫ জন (৭৫ দশমিক ৭ শতাংশ) ও মহিলা দুই হাজার ২৪ জন (২৪ দশমিক শূন্য ৩ শতাংশ)

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি)বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনা ভাইরাস বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে,গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৯১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জনে দাঁড়াল। একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৬৭৮ জন। ফলে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৭টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৬৮টি।এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪৭২টি।একই সময়ে আগেরসহ নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজাত ৬০৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ২ দশমিক শূন্য ৬৮ শতাংশ।এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৫ জন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ