23 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় সাড়ে ২৪ লাখ মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনায় সাড়ে ২৪ লাখ মানুষের মৃত্যু


বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বেজুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। কোনভাবেই রোধ করা যাচ্ছেনা এই ভাইরাসটির সংক্রমণ। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ৫১ হাজার।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৮ লাখ ২৪ হাজার ৫৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৫১ হাজার ৪৫৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ১৭৮ জন।

বিশ্বের মধ্যে এখন পর্যন্ত করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫ হাজার ৩০৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৬ লাখ ২ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ১২৩ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩০ হাজার ৬২৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৬১০ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ২৫ হাজার ৫৯৮ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮১ হাজার ৯২৬ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ৮৩ হাজার ২৪২ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৯ হাজার ৩৮৭ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা