18 C
আবহাওয়া
১০:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি কামরুল হাসান (২৮) শিকলবাহা (৩নং ওয়ার্ড) বাদাল পাড়া এলাকার মৃত জরিপ আলীর ছেলে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিকলবাহা (৩ নম্বর ওয়ার্ড) বাদাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৭৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা