23 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » স্ট্রেইট, ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই-সিইসি

স্ট্রেইট, ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই-সিইসি

সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তাই করব : সিইসি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাই যে স্ট্রেইট, (যাতে সবাই আসতে পারে) ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম- এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’ সিইসি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষিত যে ট্রাইমফ্রেম, ওইটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।’

রোববার (১৯ জানুয়ারি) সকালে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য অনুষ্ঠানে ইসির কাছে বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি হস্তান্তর করে ইউএনডিপি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর। মোটাদাগে এক থেকে দেড় বছরের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে ২০ জানুয়ারি, চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।

গত ১৪ জানুয়ারি বিএনপির তরফে বলা হয়, আগামী জুলাই-আগস্টের মধ্যে তারা সংসদ নির্বাচন চান।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি নাসির বলেন, ‘রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা আইন-কানুন, বিধি-বিধান, সিস্টেমের মধ্যে থাকব। আমরা চাই যে স্ট্রেইট, (যাতে সবাই আসতে পারে) ফ্রি ফেয়ার গেইম উপহার দিতে চাই। অল প্লেয়ারস ক্যান প্লে আন্ডার দি রুলস অব দি গেইম- এমন পরিবেশ সৃষ্টি করে দিতে চাই।’

বিএনএ,এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা