28.4 C
আবহাওয়া
১০:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আনোয়ারায় মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারায় দারুত তাহফিজ বালক ও বালিকা মাদ্রাসা থেকে মো. ওমাইর (৯) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের কালীবাড়িস্থ ইব্রাহিম টাওয়ারের ৩য় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ওমাইর উপজেলার বটতলী ইউনিয়নের আঈরমঙ্গল আনুর বর বাড়ির মো. ছৈয়দের ছেলে। সে এ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যায়নে ছিলেন বলে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর পিতা মো. ছৈয়দ বলেন, মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসায় এসে দেখি ছেলে লাশ হয়ে আছে। মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলো আমার শ্যালক। এই মৃত্যুর কোন কারণ খুঁজে পাচ্ছিনা আমি।

তিনি আরও বলেন‌, আমি ওমাইরের বন্ধুদের সাথে কথা বলেছি। তাঁরাও কোন কারণ জানেনা বলে জানিয়েছে।

খবর পেয়ে মাদ্রাসা পরিদর্শনে গিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ তদন্ত করার পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তে এখনও মৃত্যুর কোন আলামত বা তথ্য পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনএনিউজ/ এনামুল হক নাবিদ/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু