23 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লাকে হারিয়ে ঢাকার শুভসূচনা

কুমিল্লাকে হারিয়ে ঢাকার শুভসূচনা

কুমিল্লাকে হারিয়ে ঢাকার শুভসূচনা

বিএনএ, স্পোর্টস ডেস্ক: হার দিয়ে বিপিএল ২০২৪ আসর শুরু হলো টানা দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছে প্রতিযোগিতার সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজিটি। টাইগার পেসার শরীফুল ইসলামের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে ঝোড়ো ফিফটির দেখা পান ওপেনার মোহাম্মাদ নাঈম শেখ।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইমরুল কায়েসের ফিফটিতে ৫ উইকেটে ১৪৩ রানের পুঁজি পায় কুমিল্লা। জবাবে মোহাম্মাদ নাঈম শেখের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নবাগত দুর্দান্ত ঢাকা।

কুমিল্লার ১৪৪ রান তাড়া করতে ঝোড়ো সূচনা পায় দুর্দান্ত ঢাকা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৫৬ রান তুলে ফেলে বিপিএলের নবাগত ফ্রাঞ্চাইজিটি। ১২.৪ ওভারে ১০২ রানের জুটি উপহার দেন ঢাকার দুই ওপেনার নাঈম শেখ ও গুনাথিলাকা। ৪০ বলে ৫২ রানে আউট হন টাইগার ওপেনার নাঈম। ইনিংসটিতে ৩টি করে চার ও ছক্কা মারেন বাঁহাতি এই ওপেনার।

নাঈমকে ফেরানোর পর ধানুশ গুনাথিলাকাকেও বিদায় দেন তানভীর ইসলাম। ৪২ বলে ৪১ রান করেন এই লঙ্কান ওপেনার। ১১৮ রানে আরেক লঙ্কান লাসিথ ক্রুপসপুলেকে ফিরিয়ে চাপ সৃষ্টি করেন কাটার মাস্টার মুস্তাফিজ। জয় থেকে ২ রান দূরে থাকতে ইরফান শুক্কুরকে ২৪ রানে ফেরান বাঁহাতি এই পেসার। কিন্তু পরের বলেই ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন লঙ্কান অলরাউন্ডার চতুরাঙ্গা ডি সিলভা।

এর আগে ইমরুল কায়েসের ৬৬ রানের ইনিংসে ভর করে ফাইটিং স্কোর গড়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ব্যাক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস। দ্বিতীয় জুটিতে ১০৭ রানের জুটি গড়েন ইমরুল কায়েস ও তাওহীদ হৃদয়। বিশাল জুটি সত্ত্বেও বড় সংগ্রহ গড়তে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৫৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন ইমরুল এবং ৪১ বলে ৪৭ রানের ইনিংস খেলেন হৃদয়।

ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মহিদুল হাসান অঙ্কনকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লাকে দেড়শো’র নিচে আটকে রাখতে বড় ভূমিকা পালন করেন বাঁহাতি এই পেসার। ২৭ রানে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ ২টি উইকেট নেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা