27 C
আবহাওয়া
৮:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ৩ কোটির ঘরে বাংলাদেশের রিজার্ভ

৩ কোটির ঘরে বাংলাদেশের রিজার্ভ

ডলার

বিএনএ ডেস্ক: মাত্র এক সপ্তাহে আরও ১৪ কোটি ৯৯ লাখ ১০ হাজার ডলার রিজার্ভ কমেছে। যার মাধ্যমে দেশে বর্তমান রিজার্ভ গিয়ে দাঁড়াল ২০ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার (বিপিএম) বা দুই হাজার ৩ কোটি ৪০ লাখ  ৯০ হাজার ডলার।

সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ তথ্য তুলে ধরা হয়েছে।

এক সপ্তাহ আগে দেশে নিট রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলার বা দুই হাজার ১৮ কোটি ৪০ লাখ ডলার (বিপিএম৬)। বৈদেশিক মুদ্রায় গঠিত তহবিল ও অর্থায়নসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৩ বিলিয়ন বা দুই হাজার ৫৪৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ডলার।

প্রায় দুই সপ্তাহ আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নভেম্বর ও ডিসেম্বর দুই মাসের আমদানি বিল বাবদ ১২৭ কোটি ডলার পরিশোধসহ ও অন্যান্য বিল পরিশোধের পর ওই পরিমাণ রিজার্ভ দাঁড়িয়েছিল।

আকুর বিল বাবদ এককালীন সর্বোচ্চ পরিমাণ ডলার পরিশোধ করতে হয়। আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো একটি আন্তঃদেশীয় লেনদেন ব্যবস্থা।

এ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দফতর। এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

এরপর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর বিল পরিশোধ করতে হবে মার্চ মাসের প্রথমার্ধে। এর আগে তুলনামূলক ছোট ছোট বিল পরিশোধের প্রয়োজন হলেও, একই সময়ে যুক্ত হবে নতুন রিজার্ভ।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা