24 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, খোঁজ মিলছে না পরিবারের

মালয়েশিয়ার মর্গে বাংলাদেশির মরদেহ, খোঁজ মিলছে না পরিবারের

মালয়েশিয়ার মর্গ

বিএনএ: মালয়েশিয়ার কুয়ালালামপুর হাসপাতাল মর্গে এক মাস ধরে প্রবাসি বাংলাদেশির মরদেহ পড়ে আছে। পাসপোর্ট অনুযায়ী ওই তার নাম রেজাউল করিম (৪৫)। গত ১২ ডিসেম্বর মারা যান রেজাউল। নাম জানা গেলেও এখন পর্যন্ত তার পরিবারের খোঁজ মেলেনি।

মৃত রেজাউল করিমের পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার সাইলজানা গ্রামের আব্দুল কাইয়ূম ও সুফিয়া বেগমের ছেলে।

রেজাউল করিমের মরদেহ দেশে পাঠাতে বা স্থানীয়ভাবে দাফনের ব্যাপারে পরিবারের সম্মতি নিতে থেকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

গত ১২ জানুয়ারি হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব এ এস এম জাহিদুর রমানের সই করা চিঠিতে বলা হয়, নাগরিকত্ব নিশ্চিত এবং মরদেহের দাবিদার না পাওয়া পর্যন্ত রেজাউল করিমের মরদেহ দেশে পাঠানো সম্ভব নয়। পরিবারের সম্মতি নিয়ে হাইকমিশনকে জানানোর কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সিরাজগঞ্জের চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-আর-রশিদ বলেন, মালয়েশিয়া প্রবাসী রেজাউল করিমের পরিবারের সন্ধানে স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়েছি। তবে ওই ঠিকানায় কারও সন্ধান পাওয়া যায়নি। পরিবারের খোঁজ পেতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

রেজাউল করিমের পরিবারের সন্ধানে পেতে তার পরিচিতজন ও স্বজনদের যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে