28 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ১০ লিটার মদসহ যুবক আটক

কক্সবাজারে ১০ লিটার মদসহ যুবক আটক


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়ায় ১০ লিটার মদসহ মো. সেলিম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজ থেকে তাকে আটক করে ।

আটক মো. সেলিম টইটং ইউনিয়নের ধনিয়া কাটা এলাকার মৃত ফজল করিমের ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, শিলখালী ইউপির সালাউদ্দিন ব্রিজে পুলিশের চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশ একটি ইঞ্জিন চালিত অটোরিকসা (সিএনজি) থেকে সন্দেহভাজন একজনকে আটক করে। এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫টি বোতলে ১০ লিটার চোলাইমদ উদ্ধার করে।

পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করেছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত