34 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএল থেকে নতুন খেলোয়াড় আসবে: সাকিব

বিপিএল থেকে নতুন খেলোয়াড় আসবে: সাকিব


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটার মনে করেন, পূর্বের আসরগুলোর মতো এবারও বেশ কয়েকজন খেলোয়াড় এই মঞ্চটি থেকে উঠে আসবেন।

মঙ্গলবার ফরচুন বরিশালের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে সাকিব বললেন, দেশি ক্রিকেটারদের জন্য তো বড় একটা সুযোগ, নিজেদেরকে মেলে ধরার মঞ্চ, পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে আসারও। আমি বিশ্বাস করি এখান থেকে আমরা ২ কিংবা ৩ জন নতুন খেলোয়াড় পাব যারা বাংলাদেশকে অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিনিধিত্ব করতে পারবে।

সাকিব বলেন, আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমরা সবাই মিলে চেষ্টা করবো বরিশালবাসীকে বিপিএলের ট্রফি এনে দিতে। সবগুলো দলই ভালো। নির্দিষ্ট দিনে আমাদেরকে নিজেদের সেরাটা খেলতে হবে। আমাদের দলের সবাই ফিট আছে। এখানে মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।

বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। এবারের বিপিএলে বরিশালের প্রতিনিধিত্ব করবেন সাকিব। দলটির অধিনায়কও তিনি। সঙ্গে সতীর্থ হিসেবে পেয়েছেন ক্রিস গেইল, ব্রাভো, মুজিব উর রহমানের মতো তারকাদের।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি