26 C
আবহাওয়া
৩:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ১২ জেলা

করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ১২ জেলা

করোনায় ২০ জনের মৃত্যু

বিএনএ ঢাকা: দেশের ১২ জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। জেলাগুলো হলো, ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, গাজীপুর, রাজশাহী,  বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, লালমনিরহাট ও পঞ্চগড়।জেলাগুলোতে সংক্রমণের হার অন্তত ১০ শতাংশ।

গত এক সপ্তাহের করোনার সংক্রমণের মাত্রা বিবেচনায় নিয়ে বুধবার ( ১৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া, মধ্যম ঝুঁকিতে রয়েছে আরও ৩২ জেলা। কম ঝুঁকিতে আছে ১৬টি জেলা। মধ্যম ঝুঁকিতে থাকা ৩২টি জেলায় সংক্রমণ হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। আর ১৯টি জেলায় সংক্রমণ এখনও ৫ শতাংশের নিচে। তবে বান্দরবানে প্রয়োজনের তুলনায় কম সংখ্যা নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৬ই জানুয়ারি পর্যন্ত সাত দিনে দেশজুড়ে করোনা শনাক্তের সংখ্যা ৩৪ হাজার ৪০৫ জন, যা পূর্ববর্তী সাত দিনের (৩ জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি) চেয়ে ২৩ হাজার ৯৩১ জন বেশি। এই সময়ে শতাংশ হিসেবে শনাক্ত বেড়েছে ২২৮ দশমিক ৪৮।

করোনায় আক্রান্তদের মধ্যে ১৬ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৫৭ জনের। যা পূর্ববর্তী সপ্তাহের (৩ জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি) চেয়ে ৩৭ জন বেশি। এই সময়ে শতাংশ হিসেবে ১৮৫% মৃত্যু বেড়েছে ।

স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, রাজধানীতে করোনা সংক্রমণের হার ২৮ দশমিক ১১ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৭১ শতাংশ। চট্টগ্রামে ১৮ দশমিক ৪৮, খাগড়াছড়িতে ১০ দশমিক ১৯ শতাংশ, গাজীপুরে করোনা সংক্রমণের হার ১০ দশমিক ৪৯, রাজশাহীতে ১৪.৭৪ শতাংশ, যশোরে ১১ দশমিক ২১, কুষ্টিয়ায় ১১.৩৮ শতাংশ, বগুড়ায় ১১.৮৪ শতাংশ, দিনাজপুরে ১১.২৬ শতাংশ, লালমনরিহাটে ১০ দশমিক ৭১, পঞ্চগড়ে ১০ দশমিক ৩৮ শতাংশ।

এর আগের সপ্তাহে শুধু ২টি জেলাকে সংক্রমণের উচ্চ ঝুঁকির তালিকায় রেখেছিল স্বাস্থ্য অধিদফতর। জেলগুলো হলো ঢাকা ও রাঙ্গামাটি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের