25 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মঞ্চেই শাড়ি খুলে গেল মাহির!

মঞ্চেই শাড়ি খুলে গেল মাহির!

মাহি

বিনোদন ডেস্ক: রোববার ছিল ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে পারফর্ম করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। নাচতে গিয়ে মাহির শাড়ির আঁচল বারবার খুলে যায়। এতে বিপাকে পড়েন এই নায়িকা। কারণ নাচের ফাঁকে ফাঁকে তাকে বারবার শাড়ি টেনে উঠাতে হয়।

সোমবার (১৮ জানুয়ারি) রাতে মাহি একটি ভিডিও পোস্ট করেন তার ফেসবুকে। এতে বিষয়টি নিয়ে কথাও বলেন তিনি। ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার জীবনের ভয়াবহ ঘটনাটা আজকেই ঘটতে হলো? তাও আবার এত এত গুণী ব্যক্তিদের সামনেই!’

এমন ঘটনায় ভীষণ মন খারাপ মাহির। বিষয়টি উল্লেখ করে এই নায়িকা বলেন, আজকে আমার মন খুব খুব খারাপ। স্টেজে আমার শাড়ি খুলে গেল! এটা ভাবা যায়? সকালে যারা অনুষ্ঠান দেখেছেন তারা বিষয়টি খেয়াল করেছেন। এত ভালো রিহার্সেল করেছিলাম আর স্টেজে শাড়ি খুলে গেল। তখন ভাবছিলাম, শাড়ি পুরোটাই খুলে যায় কিনা! শাড়ি টানাটানি করে নাচা যায় না। সাইমন বারবার বলছিল, কী করছো মাহি? এতগুলো গুণী মানুষের সামনে এটা হলো। আমার ভীষণ মন খারাপ।’

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নবাজি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘ব্লাড’ অন্যতম। এসব সিনেমার কিছু অংশের কাজ এরই মধ্যে শেষ করেছেন মাহি।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা