32 C
আবহাওয়া
৩:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুজরাটে ট্রাকচাপায় নিহত ১৫

গুজরাটে ট্রাকচাপায় নিহত ১৫

ট্রাকচাপা

বিশ্ব ডেস্ক, ঢাকা: ভারতের গুজরাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তত ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সুরাট শহরের কোসাম্বা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার রাতে সুরাটের কসোম্বায় রাস্তার পাশে শুয়ে ছিলেন ১৮ জন শ্রমিক। মঙ্গলবার ভোর নাগাদ দ্রুত গতিতে আসা একটি ট্রাক আচমকা ওই ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা আরও ৩ জনের মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, ৩ জন শ্রমিকের অবস্থা সঙ্কটজনক।

পুলিশ জানিয়েছে, নিহত শ্রমিকেরা সকলেই রাজস্থানের বাসিন্দা। ইতিমধ্যে ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতের পরিবারের ২ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত