30 C
আবহাওয়া
১১:০৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ওসমান হাদি মারা গেছেন

ওসমান হাদি মারা গেছেন


বিএনএ, ঢাকা : ইনকিলার মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ওই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান।

গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।

মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।

গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ