28 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক এমপি লতিফ আরও দুইদিনের রিমান্ডে

সাবেক এমপি লতিফ আরও দুইদিনের রিমান্ডে


বিএনএ, ঢট্টগ্রাম : চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া আরেক মামলায় সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের তৃতীয়  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আগেও অন্য মামলায় রিমান্ডে ছিলেন তিনি।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কোতোয়ালি থানার এক মামলায় এম এ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদনে উল্লেখ করেন, নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা, হকিস্টিক নিয়ে হামলা চালানো হয়। এসব ঘটনার নির্দেশদাতা ছিলেন এম এ লতিফ। ঘটনার সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনায় জড়িত বাকি আসামিদের শনাক্ত করা দরকার।

গত ৪ আগস্ট চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা হয়। ওই হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। গত ১৭ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা