29 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

 

বিএনএ ডেস্ক :  স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েস্টি সিরিজ জয় করলো বাংলাদেশ। ১২৯ রানের স্বল্প পূঁজি নিয়েও টাইগার বোলারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে ২৭ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে ৭ রানে জয় পেয়েছিল টাইগাররা।

বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকালে সেন্ট ভিনসেন্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৯ রান। জবাবে ১০২ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ১৮.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংস। শেষ উইকেটে শেষ দুই ওভারে জয়ের জন্য ক্যারিবিয়ানদের প্রয়োজন ছিল ৩২ রান। ১৯তম ওভারের তৃতীয় বলে তাসকিন আহমেদ শেষ উইকেটটি তুলে নিলে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

ক্যারিবিয়ানদের ১০২ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মাহাদী হাসান, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন। বাকি একটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

ম্যাচ সেরা হয়েছে শেষ দিকে ১৭ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলা শামীম পাটোয়ারী। মূলত শামীমের এ ইনিংসে ভর করেই বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৩৫ রানে।

এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের সিরিজ জয়। আর দেশের বাহিরে ২০২২ সালের পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট