18 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এপিবিএনের সঙ্গে গোলাগুলি: অস্ত্রসহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

এপিবিএনের সঙ্গে গোলাগুলি: অস্ত্রসহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

এপিবিএনের সঙ্গে গোলাগুলি অস্ত্রসহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অস্ত্র-গুলি সহ ৯ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। এসময় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ টি শটগান, ২ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৩ রাউন্ড কার্তুজ ও ৩টি কালো রঙের হাফ হাতা গেঞ্জিসহ ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক পাঁচজন হলেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর জব্বারের ছেলে মো. হানিফ (৩০), একই ক্যাম্পের আবদুর রশিদের ছেলে মনির আহমদ (৩৫), আবদুল মাবুদের ছেলে আব্দুল হামিদ (২৩), আজিজুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (১৯) ও ৭ নম্বর ক্যাম্পের রশিদুল্লার ছেলে জাহিদ আলম (২৭)।

অন্যদিকে, ৩ নম্বর ক্যাম্পের অভিযানে ২টি ওয়ান শুটারগান, ৯ রাউন্ড রাইফেলের গুলিসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক চারজন হলেন, ওই ক্যাম্পের আবুল হোসেন ছেলে হামিদ হোসেন (২৮), মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (অপ্রাপ্তবয়স্ক), মৃত বশির আহমদের ছেলে হাসিম উল্লাহ (২৭) ও জাহিদ হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২২)।

সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে উখিয়ার ৪ নম্বর ও ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

তিনি জানান, ক্যাম্পে বিশেষ অভিযানের অংশ হিসেবে ৪ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও নিজেদের জানমাল ও আত্মরক্ষার্থে ৬ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরবর্তীতে রোহিঙ্গা ইউনুসের ঘরের পিছনের পরিত্যক্ত ঘর হতে ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক করে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

তিনি জানান, অপর এক অভিযানে ৩ নম্বর ক্যাম্পে গেলে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সন্ত্রাসীরা গুলি করতে থাকলে পুলিশও পাল্টা ৫ রাউন্ড শটগানের সিসা কার্তুজ ফায়ার করে। পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানায় পৃথক ২ টি মামলা করে আটকদের সোপর্দ করা হয়েছে বলে জানান এপিবিএন পুলিশের এই অফিসার।

বিএনএনিউজ/ এইচএম ফরিদুল আলম শাহীন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা