18 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে সাহেব মিয়া (৬০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পানের বরজ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহেব মিয়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল সিকদার পাড়ার এলাকার মৃত সোলতান আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে জাঙ্গালিয়া এলাকায় নিজের পানের বরজে কাজ করতে যান সাহেব মিয়া। দুপুরে তার ছেলে সাইফুল ইসলাম ভাত নিয়ে গেলে সেখানে সাহেব মিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে হাতির চিৎকার শুনে সামনে গিয়ে দেখতে পান পাহাড়ের ঢালে বৃদ্ধের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয়দের সহয়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

আধুনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, চুনতি জাঙ্গালিয়া এলাকায় সাহেব মিয়ার নিজস্ব পানের বরজ রয়েছে। হাতির আক্রমণে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, হাতির আক্রমণে বৃদ্ধ মারা যাবার খবর থানায় কেউ জানায়নি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা