33.1 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সৌদি আরবে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

বিএনএ,ময়মনসিংহ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের কবির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কবির হোসেন উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো ওয়ায়েজ উদ্দিনের ছেলে। সে মদিনা শহরে কোম্পানীর গাড়ি চালাতেন।

শনিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যার পর মদিনা শহরের ইয়ানবোতে এই দুর্ঘটনা ঘটে। যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সন্ধ্যার দিকে কবির গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে বসে ছিলেন। এসময় পিছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহতের চাচাতো ভাই সোহেল মিয়া বলেন, দীর্ঘদিন ১৫ বছর যাবত কবির হোসেন সৌদি আরবে থাকেন। তিন বছর আগে বাড়িতে এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের দিনের মাঝে আবারও দেশে আসার কথা ছিল বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বেনজীরকে ৩০ দিনের মধ্যে ফেরত নেবার আহবান ইউ,এ,ই'র দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার