23 C
আবহাওয়া
১২:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সফর বাতিলের সুযোগ নেই: পাপন

সফর বাতিলের সুযোগ নেই: পাপন


বিএনএ ডেস্ক : ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, গুঞ্জন শোনা যাচ্ছিল করোনাভাইরাসজনিত কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরে আসতে পারে বাংলাদেশ ক্রিকেট দল। সেটির কোনো সুযোগ নেই ।

শনিবার(১৮ ডিসেম্বর) ক্রিকেট বোর্ডের জরুরি সভার পর সংবাদমাধ্যমে এসব কথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি আরও জানান, নিউজিল্যান্ডে গিয়ে যে ক্রিকেটাররা স্বস্তিতে নেই । আগামী মঙ্গলবার পর্যন্ত কোয়ারেন্টাইনেই থাকতে হবে ক্রিকেটারদের। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানাবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি বলেছেন, ‘গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে শুরু করে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে তারা। এটি শেষ করে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা আছে। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দেওয়া যায় কি না, দেশে ফিরে আসা যায় কি না। আসলে এটার কোনো সূযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’

তিনি বলেন, ‘পুরো বিষয়টা কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হাতে না। এটা দেখছে ওদের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ওরা যতটা সম্ভব আমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। আমরা এটিকে এপ্রিশিয়েট করি।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা