29 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘ওআইসি সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নেই’

‘ওআইসি সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নেই’


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসন্ন সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

পাকিস্তান সরকার ওআইসি’র ওই সম্মেলনে তালেবান সরকারকে আমন্ত্রণ জানিয়েছে এবং তালবানের পক্ষ থেকে সম্মেলনে যোগ দেয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।

কুরেশি শুক্রবার ইসলামাবাদে বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বলেন, এই মুহূর্তে অগ্রাধিকারভিত্তিক কাজ হচ্ছে, যেকোনো মূল্যে আফগানিস্তানে সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করা।তবে ওআইসি’র আসন্ন সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো প্রস্তাব তোলা হবে না বলে তিনি জানান।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের উদ্বেগজনক অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য মানবিক বিপর্যয় রোধ করতে ইসলামাবাদ ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডেকেছে। কোরেশি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো আফগানিস্তানে মানবিক বিপর্যয় হতে পারে বলে সতর্কবার্তা দিয়ে যাচ্ছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট