30 C
আবহাওয়া
১২:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » অষ্টম দফায় ভাসানচরের উদ্দেশ্যে ৫৩৭ রোহিঙ্গা

অষ্টম দফায় ভাসানচরের উদ্দেশ্যে ৫৩৭ রোহিঙ্গা

অষ্টম দফায় ভাসানচরের উদ্দেশ্যে ৫৩৭ রোহিঙ্গা

বিএনএ, কক্সবাজার: অষ্টম দফায় ভাসানচরের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেছে উখিয়া-টেকনাফের আশ্রয়কেন্দ্র থেকে পাঁচ শতাধিক রোহিঙ্গা। শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নয়টি বাসে ৩৮৯ জন এবং বিকেল সাড়ে ৪টার দিকে ১৪৮ জন রোহিঙ্গা নিয়ে ছয়টি বাস উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে চট্টগ্রামের নেভাল ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়।

এ বিষয়ে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, অষ্টম দফায় শিবিরগুলো থেকে রোহিঙ্গাদের আরও একটি দল ভাসানচরের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেছে। সেখানে পাঁচ শতাধিক রোহিঙ্গা রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের মাঝিদের মতে, ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা স্ব-স্ব ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে নাম জমা দেন। ভাসানচরের পরিবেশ, থাকা খাওয়ার সুবিধা সম্পর্কে ব্রিফিং করার পর যারা যেতে রাজি হচ্ছে তাদের নিবন্ধনের মাধ্যমে স্থানান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

তাদের মতে, বাস্তুহারা রোহিঙ্গারা দোলাচলে ভোগে। এটা আমাদের আশ্রয়ের জীবন। যেখানেই থাকি সেটা মানবিক সহায়তা। কিন্তু ভাসানচরে বন্দি জীবন মনে করে অনেকে যেতে চান না। কিন্তু সম্প্রতি ভাসানচরের রোহিঙ্গারা চাইলে উখিয়া-টেকনাফের ক্যাম্পে থাকা স্বজনদের দেখতে আসতে পারবে, সরকারের এ ঘোষণার পর ভাসানচর মুখী মানুষের সংখ্যা আবার বাড়ছে।

এর আগে গত ২৪ নভেম্বর সপ্তম দফায় ৩৭৯ জন রোহিঙ্গা উখিয়া ত্যাগ করে। ২৫ নভেম্বর তারা ভাসানচর পৌঁছান।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত