24 C
আবহাওয়া
১:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২

মানিকগঞ্জে বাসচাপায় নিহত ২


বিএনএ, মানিকগঞ্জ: মানিকগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মারা গেছে । শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে  জাগির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) এবং অপরজনও একই উপজেলার রাজিবপুর এলাকার লাল চান মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আনোয়ার হোসেন পেশায় একজন গরুর ব্যবসায়ী। কসাইদের কাছে গরু বিক্রি করেন তিনি। গরু বিক্রির টাকা নিয়ে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় তারা  দুই জন মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে