35.5 C
আবহাওয়া
৫:২২ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে বস্তার গুদামে অগ্নিকাণ্ড

টঙ্গীতে বস্তার গুদামে অগ্নিকাণ্ড


বিএনএ, ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশের একটি বস্তার গুদামে অগ্নিকাণ্ডে ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকার বস্তাপট্টিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে পাঁচটি গুদামের সব মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গুদামের পেছনের অংশে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বস্তার গুদামের পাশাপাশি পাশের মসজিদের এসিও পুড়ে যায়।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশে মসজিদ ও রিকশার গ্যারেজ।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ