23 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

বিএনএ, চট্টগ্রাম: রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রামের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ। শনিবার (১৮ নভেম্বর) চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের সহযোগিতায় রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিনব্যাপী এই আয়োজনে চিকিৎসাসেবা গ্রহণ করেন প্রত্যন্ত এলাকার সহস্রাধিক মানুষ।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি শিক্ষানুরাগী খালেদ মাহমুদ।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নুরুল আনোয়ার, চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালের পরিচালক মোহাম্মদ হোসেন, বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম।

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে প্রাণ গেল তরুণীর

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল কুমার নাথ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সেকান্দর চৌধুরী, সাহিত্য সম্পাদক অনিমেষ বড়ুয়া প্রমুখ।

সভায় বক্তব্যে খালেদ মাহমুদ বলেন, ক্যাম্পে সেবা নেওয়া রোগীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চন্দ্রঘোনা চক্ষু হাসপাতালে পরবর্তী সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। এছাড়া কন্যা দায়গ্রস্থ পিতার কন্যাদের বিবাহের আয়োজন করা হবে সমিতির পক্ষ থেকে। এক্ষেত্রে রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করবে বলে ঘোষণা দেন তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা