26 C
আবহাওয়া
৬:২৩ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ মো. আক্তার হোসেন (৫৫) নামে এক ট্রাক ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমাম নগর এলাকার একটি পুকুর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিয়ারী ইমাম নগর গ্রামের রুবেল সওদাগর বাড়ির মৃত মুক্তার হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার মো. আক্তার হোসেন (৫৫) গত তিনদিন আগে নিখোঁজ হয়ে যায়।

পরে তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও না পেয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিবার।

আরও পড়ুন: দেড় ঘণ্টায় আওয়ামী লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি

শনিবার সকালে স্থানীয় একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে সীতাকুণ্ড থানার এসআই মোহাম্মদ নাসির উদ্দিন ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।

তিনি বলেন, গত তিনদিন আগে স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন নিখোঁজ হয়ে যায়। আজ ১২টার দিকে স্থানীয় একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!