20 C
আবহাওয়া
৩:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কবির হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় আশঙ্কাজনক ৫ জনই মারা গেলো।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণে কবির হোসেনের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এই নিয়ে এই বিস্ফোরণের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে

গত শনিবার বিকেল সোয়া ৫টার দিকে যাত্রাবাড়ীর জনপথ মোড়ে আওয়াল আমিরুল মোটর পার্টস মার্কেটের নিচতলায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ছয়জন দগ্ধ হন। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ মোহাম্মদ শফিক নামের চতুর্থ ব্যক্তি। তার আগে, বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় দগ্ধ তিন জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় দগ্ধ সবশেষ ব্যক্তি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা