25 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবা

বিএনএ নেত্রকোনা : নেত্রকোনা থেকে আবদুল কাইয়ুম (৩২) ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার নাগড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মৃত আবদুল কাইয়ুম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরেখামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় নাগরা ওষুধ প্রশাসন অধিদপ্তরে চাকরি করার সুবা‌ধে ওই এলাকায় বাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন।

মৃতের স্ত্রী সালমা আক্তার জানান, নেত্রকোনা পৌর সভার নাগড়া এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার স্মৃতি সড়কের রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় গত প্রায় সাত বছর ধরে ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে একটার দিকে তারা ঘুমিয়ে পড়েন।

ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি স্বামী ও সন্তানের লাশ নামিয়ে ফেলেন। সকালে বাসার দরজা খুলে বিষয়টি এলাকাবাসীকে জানান। এলাকাবাসী পুলিশকে খবর দি‌লে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ মৃত্যুর কারণ জানাতে পারেনি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে পরে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ২৪/ ফেরদৌস আহামেদ বাবুল, এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পুলিশের গুরুত্বপূর্ণ চার পদে রদবদল চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ