29 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু


বিএনএ ডেস্ক : সাভারে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর জেলার কোতোয়ালি থানার শিরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানা চরপাতা ইউনিয়ন আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন আনিসুর। এর বেশ কিছু সময় পর সেপটিক ট্যাংকের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সাইফুলও নামেন। পরে তাদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদেরকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু