25 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় ডেঙ্গুতে প্রাণ গেল বিজিবি রিক্রুটের

সাতকানিয়ায় ডেঙ্গুতে প্রাণ গেল বিজিবি রিক্রুটের

সাতকানিয়ায় ডেঙ্গুতে প্রাণ গেল বিজিবি রিক্রুটের

বিএনএ, সাতকানিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে প্রশিক্ষণরত অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রুবাইদুল ইসলাম ইভান নামে এক বিজিবি রিক্রুটের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইভান মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি এলাকার গাজী ভূ্ইঁয়া বাড়ির নজরুল ইসলামের একমাত্র ছেলে।

জানা গেছে, ৫ মাস আগে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার স্কুল এন্ড কলেজে রিক্রুট হিসেবে যোগ দেন ইভান। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন রিক্রুট রুবাইদুল। শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকাপ্টারযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতির প্রাক্কালে মারা যান ইভান।

আরও পড়ুন: সাতকানিয়ায় দুইটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নদভী

বিজিবি হাসপাতালে কর্মরত লেফট্যানেন্ট কর্নেল তাহমিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ এসএমইউকে/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা