23 C
আবহাওয়া
১১:৫৭ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স শুরু

কাপ্তাইয়ে গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স শুরু


বিএনএ, রাঙামাটি: রাঙামাটি কাপ্তাইয়ের শিশু নিকেতন স্কুলে তিনদিন ব্যাপী শুরু হয়েছে গণিত উৎসব ও ম্যাথ টু রোবটিক্স কর্মশালা। বুধবার (১৮ অক্টোবর) সকালে কাপ্তাই শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে বাংলার ম্যাথের পরিচালনায় তিন দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ আর ই ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. আব্দুল্লাহ আল রাজন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এখন থেকে আমাদের কে প্রস্তুত হতে হবে। বিশেষ করে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য শিক্ষার্থীদের প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। এছাড়া পৃথিবীর সব কিছুতেই ক্যালকুলেশন এর কার্যক্রম রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে গণিত ভূমিকা পালন করে। তাই গণিতের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে এবং দক্ষ হতে হবে।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার জানান, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে ৫ম শিল্প বিপ্লব মোকাবেলায় শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। যেখানে গণিত উৎসবে শিশু নিকেতন স্কুলের ষষ্ঠ থেকে নবম এবং রোবটিক্স ওয়ার্কসপে অষ্টম ও নবম শ্রেণীর মোট শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। এমন আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এসময় বাংলার ম্যাথের কো-ফাউন্ডার আহমেদ শাহরিয়ার, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবসের মেন্টর মাহমুদুল ইসলাম আফ্রিদী, বিশ্ব রোবট অলিম্পিয়াডের ভলান্টিয়ার কো-অর্ডিনেটর এমওবি জিহাদ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সদস্য মোঃ মাজিদুর রহমান, সিএসএস’র কো- ফাউন্ডার মোঃ ওমর ছালেহীন, কো- অর্ডিনেটর সুরন্ত তঞ্চঙ্গ্যা, প্রজেক্ট ম্যানেজার মোঃ বায়োজীদ হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএ/ছোটন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা