28 C
আবহাওয়া
৯:৪৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেয়েছেন ৯ বিচারপতি

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেয়েছেন ৯ বিচারপতি

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেয়েছেন ৯ বিচারপতি

বিএনএ ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পেয়েছেন নয় বিচারপতি। ওই বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর এ নিয়োগ পেলেন তারা। সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

স্থায়ী হওয়া বিচারপতিরা হলেন, বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক এবং বিচারপতি কাজী জিনাত হক। তাদের শপথের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর এই নয়জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। পরদিন ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত