23 C
আবহাওয়া
১১:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আশুগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

আশুগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

আশুগঞ্জে শেখ রাসেল দিবস পালিত

বিএনএ ব্রাহ্মণবাড়িয়া:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর আশুগঞ্জ এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী’র সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা।

সে সময় ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার( তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) মোঃ আবদুল্লাহ,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার, সহকারী শিক্ষা অফিসার সানজিদা পারভিন ছাড়াও বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। সবশেষে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের ওপর অংশগ্রহণকারী প্রতিযোগীদের  বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ শরীফুজ্জামান।

বিএনএনিউজ/গোলাম সারোয়ার,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা