বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তন প্রধান শিক্ষক মাহমুদুল হক এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ আব্দুল গনী।
শিক্ষক মো. শফিউল আলমের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী।
আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, তাহমিনা আখতার, প্রজাপতি পাল, করিমুন্নেছা বেগম, জুয়েল চৌধুরী, মো. শরীফ উদ্দীন, অর্পনা রানী দাস, সৌরভ দেব নাথ, অভিজিৎ চৌধুরী, মানস কান্তি দাশ, মুহাম্মদ দিদারুল হক, সৈকত বিশ্বাস, ফাতেমা বেগম, তিলা চৌধুরী ও টিপলু বৈদ্য প্রমুখ।
মিলাদ শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে তবররক বিতরণ করা হয়।
বিএনএ/শাম্মী
![]()

