23 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনা ও সাবেক তিন সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

শেখ হাসিনা ও সাবেক তিন সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)

চট্টগ্রাম:   সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)সহ আওয়ামী লীগের সংসদ সদস্যদের বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করা হয়েছে।

বুধবার(১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৬ কাজী শরিফুল হকের আদালতে চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী কফিল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবুদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনার ও সচিবদের আসামি করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের তিন মেয়াদে থাকা সংসদ সদস্যরাও আসামির তালিকায় রয়েছেন।

বাদী তার অভিযোগে বলেন, গত তিনটি নির্বাচনে বড় বড় জনপ্রিয় দলগুলোর অংশগ্রহণ ছিল না এবং সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কমিশনের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একপেশে আচরণ করেছে। সংবিধান লঙ্ঘন করে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল অর্থ ব্যয় হয়েছে। এসব কারণেই রাষ্ট্রদ্রোহিতা ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা