25 C
আবহাওয়া
১০:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বোহোমের জালে গোল উৎসব বায়ার্নের

বোহোমের জালে গোল উৎসব বায়ার্নের

বোচামের জালে গোল উৎসব বায়ার্নের

বিএনএ,স্পোর্টসডেস্ক : বুন্দেসলিগায় বোহোমকে ৭-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ । শনিবার (১৮ সেপ্টেম্বর) বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রথমার্ধে জশুয়া কিমিখ,সানে,সার্জিও জিনাব্রি ও বোহোমের ভ্যাসিলিসের আত্মঘাতী গোলে বায়ার্ন এগিয়ে যায় ৪-০ গোলে । দ্বিতীয়ার্ধে কিমিচ, লেওয়ানদোস্কি ও এরিক ম্যাক্সিমের গোলে বড় জয় পায় বাভারিয়ানরা।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। ১৭ তম মিনিটে কাঙ্খিত গোলও পেয়ে যায় তারা। অসাধারণ ফি-কিকে গোল করেন লেরয় সানে। এর দশ মিনিট পর আবারও এগিয়ে যায় স্বাগতিকরা।বক্সের ভিতরে সানের পাস থেকে গোলটি করেন কিমিচ।এর পাঁচ মিনিট পর এবার সার্জিও গোল করলে ৩-০ তে এগিয়ে যায় বাভারিয়ানরা। বিরতির যাবার ঠিক কিছু মিনিট বাকী থাকতে নিজেদের জালে বল জড়ান ভ্যাসিলিস ল্যাম্প্রোপলাস।

বিরতির পরেই মাঠে নেমে ৬১ তম মিনিটে গোলের দেখা পায় লেওয়ানদোস্কি। এর পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন জশুয়া কিমিখ। ৭৯ মিনিটে এরিক ম্যাক্সিম গোল করে লিড ৭-০ করে স্বাগতিকদের। শেষে টমাস মুলার গোল করলেও কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা