31 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আজিজের বিরুদ্ধে রেড নোটিশ চাইল আইসিটি

আজিজের বিরুদ্ধে রেড নোটিশ চাইল আইসিটি

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনএ, ঢাকা: সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির আবেদন করা হয়েছে।মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায়  আজিজ আহমেদের বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটরের স্বাক্ষর করা চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিস জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি), বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান চালানো হয়। পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ