33 C
আবহাওয়া
৮:২৮ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ

চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ


বিএনএ, ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদ নির্বাচন উপলক্ষে এর মধ্যেই একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সপ্তাহের মধ্যেই তা প্রকাশ করা হবে।

সোমবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সচিব সাংবাদিকদের এ কথা জানান ।

তিনি বলেন, বিভিন্ন নির্বাচনী এলাকার সীমানা নিয়ে আসা ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে একটানা চারদিন ধরে অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনআইডি সংশোধন প্রসঙ্গে সচিব বলেন, এনআইডি সংশোধনের জন্য যে আবেদনগুলো প্রাথমিকভাবে বাতিল হয়েছে, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বর্তমানে সারাদেশে এ ধরনের আপিলের সংখ্যা প্রায় ৮০ হাজার। ইসি মনে করে, যদি ডাটা এন্ট্রি আরও নিখুঁত হয়, তাহলে আপত্তির সংখ্যা আরও কমে আসবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ