বিএনএ, ডেস্ক :ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট থেকে শফিকুল ইসলাম অপু পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগের মামলা রয়েছে।
এছাড়া, গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাও তার বিরুদ্ধে রয়েছে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন শফিকুল ইসলাম অপু। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেন, কিন্তু স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন।
বিএনএ/ ওজি/শাম্মী
![]()

