23 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ার চূড়ায় নারী

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ার চূড়ায় নারী

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী

বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকার হাতিরঝিলের মাঝ বরাবর স্থানে একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন একজন নারী। প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নিয়ে আসে। এ টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। বিকেল চারটার দিকে আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে পড়েন। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সঙ্গে কথা বলে নামিয়ে আনে।

ফায়ার সার্ভিস জানায়, এ টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ঘটনাস্থলে তাদের লোকজনও ছিল। উদ্ধারের পর ওই নারীকে স্থানীয় পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা