23 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : বাঁশখালীতে  পুকুরের পানিতে ডুবে মো. ইয়াহান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের আশি ঘরপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকলের  অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় ইয়াহান। খোঁজাখুঁজি করে সকাল সাড়ে ৯টার দিকে তাকে পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাউছার আখতার এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সকালে পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে দেখা যায়, শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা