31 C
আবহাওয়া
১:৫৪ অপরাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি দুই ভাইয়ের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি দুই ভাইয়ের


বিএনএ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নামে দুই ভাই নিহত হয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের বাবা ব্যবসায়ী আব্দুল মালেক।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারযোগে রিয়াদ থেকে জেদ্দা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সজীব ও সুজন মারা যান। দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা।

জানা যায়, সজীব ও সুজন জেদ্দায় ব্যবসা করতো। দুই জনই রিয়াদ শহরে ব্যবসায়ীক মালামাল কিনতে যায়। ওই মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে সজীব ও সুজন মারা যায়।

নিহতদের বাবা আব্দুল মালেক বলেন, সবাই তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। তাদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ