27 C
আবহাওয়া
৯:৫৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মাদারীপুরে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে নিহত ১, আহত ৩০

মাদারীপুরে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে নিহত ১, আহত ৩০


বিএনএ, মাদারীপুর : মাদারীপুরে ডিসিব্রিজ এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশের ধাওয়ায় লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজের পরে একজনকে মৃত উদ্ধার করা হয়েছেন। অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে শকুনী লেকে পুলিশের ধাওয়া খেয়ে কোটা আন্দোলনকারীদের‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় তারা নিখোঁজ হয়।

সকাল ১০টা থেকে দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোটা সংস্কারের দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।

বিএনএ,নিউজ /রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা