30 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » করোনা: একদিনে শনাক্ত ৭৩

করোনা: একদিনে শনাক্ত ৭৩

করোনা একদিনে শনাক্ত ৭৩

বিএনএ, ঢাকা: দেশে গত একদিনে আরও ৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত রোগীদের মধ্যে ৫৩ জনই ঢাকার। এ সময়ে মৃত্যু হয়নি কারো।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৬০৫টি নমুনা পরীক্ষা করে ওই ৭৩ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ; আগের দিনে এই হার ছিল ৪ দশমিক ১৬ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হল ২০ লাখ ৪৩ হাজার ৭৩০ জন। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৬৫ জনে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮৭ জন কোভিড রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১০ হাজার ৫৮১ জন।

একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫৩ জন ঢাকার; এর বাইরে কক্সবাজারে চারজন, সিলেটে তিনজন, ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে এবং গাজীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, যশোর, মেহেরপুর ও সাতক্ষীরায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে একদিনের সর্বোচ্চ সংখ্যা।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত