26 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, মাছ জব্দ

টেকনাফে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, মাছ জব্দ

টেকনাফে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, ৭০ কেজি মাছ জব্দ

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ৭০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে টেকনাফ উপজেলার বিভিন্ন মাছ ঘাটে মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি মাছ জব্দ করে। তবে এসময় কোন জেলেকে আটক করা যায়নি।

পরে অভিযানে জব্দকৃত কারেন্ট জালগুলো ঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ৭০ কেজি মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নাজমুল হাসান, টেকনাফ নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ ও উপজেলা মৎস্য অফিসের সহকারী শহিদুল আলমসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সরকার কর্তৃক ঘোষিত সময়কাল তথা ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী